নরসিংদী–১ (সদর) আসনের মানুষের সম্মানজনক জীবন, মৌলিক অধিকার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।
জনগণের কথা শুনে, বাস্তব চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে এই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
নরসিংদী–১ আসনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণকে সামনে রেখে প্রণীত পরিকল্পনার সংক্ষিপ্ত চিত্র উপরে উপস্থাপন করা হয়েছে। নিচে প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
শিক্ষা
শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন সহ স্কুল, কলেজ, মাদ্রাসা ও মন্দির উন্নত প্রযুক্তি সমৃদ্ধকরণ এবং বহুমুখী প্রশিক্ষণ সুবিধা সৃষ্টি করে কর্মক্ষম যুব সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
শিল্প ও বাণিজ্য
সন্ত্রাস, চাঁদাবাজ, মাফিয়া, দখলবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন।
নগর উন্নয়ন
নরসিংদী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ এবং মাধবদী পৌরসভাকে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করণে মাস্টার প্ল্যান গ্রহণ।
অবকাঠামো
উচ্চ পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন প্রকল্প-বাস্তবায়ন, লাইটিং ব্যবস্থা, গ্যাস, বিদ্যুৎ, যানজট নিরসন, সামাজিক নিরাপত্তা, সহনীয় পৌর কর, জলাবদ্ধতা নিরসন, স্যানিটেশন সহ অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিতকরণ।
শিশু উন্নয়ন
শিশু বান্ধব শিশু নগরী হিসেবে নরসিংদী কে গড়ে তুলতে পদক্ষেপ গ্রহণ।
শিল্প কারখানা
বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করার কার্যকর ব্যবস্থা গ্রহণ।
সমন্বিত চর উন্নয়ন
“সমন্বিত চর উন্নয়ন প্রকল্প” গ্রহণ করে চর এলাকায় রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎ, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, শ্মশান ও পারিবারিক কবরস্থান নির্মাণসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণসহ ফেরি চালুর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন।
ক্রীড়া ও সংস্কৃতি
শিশু-কিশোরদের শিক্ষা ও মেধা বিকাশে খেলার মাঠ ও চিত্ত বিনোদন কেন্দ্র স্থাপন।
স্বাস্থ্য
ইউনিয়ন ও নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো যুগোপযোগী ও শক্তিশালী করা এবং সবার জন্য স্বাস্থ্য সেবা, টিকাদান ও গ্রাম ভিত্তিক মহিলা স্বাস্থ্য কর্মী নিয়োগ নিশ্চিতকরণ।
মানবিক সহায়তা
আর্ত মানবতার সেবায় সুচিকিৎসা ও পুনর্বাসন সহ স্মৃতি সৌধ নির্মাণ।
বিএনপির পরিকল্পনা
(সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠায়)